ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফতুল্লায় পোলাক পেইন্টকে আর্থিক জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রং তৈরির কারখানাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৬ মার্চ) দুপুরে কুতুবপুরে অবস্থিত পোলাক পেইন্ট এন্ড কেমিক্যাল কোম্পানীকে এই জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্বে দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। অভিযানে ক্যাব এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

মো. সেলিমুজ্জামান জানান,বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে কুতুবপুর এলাকায় আবস্থিত পোলাক পেইন্ট এন্ড কেমিক্যাল কোং কে বিএসটিআই এর অনুমোদন ছাড়া, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া, এবং পরীক্ষাগার ও ক্যামিস্ট ছাড়া রং তৈরীর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ১ লাখ টাকা এবং ৪৫ ধারায় ৫০ হাজার মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।

একই সাথে ফতুল্লার রঘুনাথপুরে মেসার্স সুপার এনার্জি সল্ট ইন্ডাস্ট্রিজকে সাময়িকভাবে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার নোটিশ প্রদান করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102