ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফতুল্লায় সেফটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ ২ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সেফটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০দিকে রামারবাগ এলাকার সাঈদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, স্থানীয় মামুন মিয়ার ছেলে ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মো. জিসান (১২) ও পোশাক শ্রমিক আবদুর রাজ্জাক (৩৫)।

আহতরা হলেন, রামারবাগ এলাকার খাইরুল ইসলামের স্ত্রী শাহিদা বেগম (৪০)। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যজন একই এলাকার পিয়ার আলীর ছেলে এবং মাদ্রাসা ছাত্র হাবিবুর রহমান সাকিব (১৩)। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আসলাম হোসেন জানান, ‘রামারবাগ এলাকায় সেফটিক ট্যাংক বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জিসান নামে এক শিশুর লাশ উদ্ধার করে। এ ঘটনায় রাজ্জাক নামে আরেক পোশাক কারখানার শ্রমিকও নিহত হয়েছেন। এছাড়া আহত আরও ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102