ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফতুল্লায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, কিশোর গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

নারায়ণগঞ্জ ফতুল্লায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জীবন (১৫) নামক এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত জীবন ফতুল্লা থানার নিউ হাজিগঞ্জ বিএস আরাফাত রোলিং মিল সংলগ্ন আমিনউদ্দীন পাগলার ভাড়াটিয়া মো. দ্বীন ইসলামের পুত্র।

ঘটনাটি ঘটেছে গত রোববার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে ফতুল্লা থানার নিউ হাজিগঞ্জ বি এস আরাফাত রোলিং মিলস্ সংলগ্ন আমিন উদ্দিন পাগলার ভাড়াটিয়া বাসায়। এ ঘটনায় ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে শিশুটির পিতা বাদী হয়ে আটককৃত জীবনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনার বিবরনীতে জানা যায়, শিশুটির পরিবার ও অভিযুক্ত জীবনদের পরিবার পাশাপাশি বাসায় বসবাস করে। এক সময় তারা একই বাসায় ভাড়া থাকতো। সে সুবাদে উভয় পরিবারের মধ্যে সু-সম্পর্ক ছিলো। প্রতিদিন বিকেলে শিশুটি জীবনদের বাড়ীর উঠোনে খেলা করতে যেতো।

গত রবিবার বিকেলে খেলতে গিয়েছিলো। সন্ধ্যার দিকে বাসায় ফিরে আসে। শিশুটি রাত আটটার দিকে খাবার খেয়ে প্রস্রাব করার জন্য তার মাকে বলে কিন্তু শিশুটি প্রস্রাব না করতে পেরে এবং যন্ত্রনায় কান্নাকাটি করতে থাকে। পরে শিশুটির মা দেখতে পায় শিশুটির গোপানাঙ্গের কিছু অংশ ফুলে গেছে। তখন শিশুটির মুখে ঘটনার বিস্তারিত শুনে স্থানীয়বাসীর উপস্থিতিতে জীবনকে ডেকে এনে জিজ্ঞেস করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে। পরে বিষয়টি থানা পুলিশ কে অবহিত করলে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে জীবনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102