নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিল ও জেলা ছাত্রদল সভাপতির পদত্যাগের দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে পদবঞ্চিত ছাত্রনেতারা।
শনিবার সকালে এই বিক্ষোভ সমাবেশ করে ছাত্রনেতারা। এসময় জেলা ছাত্রদল সভাপতির কুশপুত্তলিকা পুড়িয়েছে বিক্ষোভকারীরা।
তারা অভিযোগ করেন, জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি আর্থিক বিনিময়ে পহেলা নভেম্বর ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে। কমিটিতে অছাত্র, মাদকাসক্ত ও বিবাহিতরা জায়গা পেলেও বাদ পড়েছেন ত্যাগী নেতারা। তাই অবিলম্বে ফতুল্লা থানার আহবাক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করার দাবি জানান তারা।
পাশাপাশি জেলা ছাত্রদল সভাপতির পদত্যাগেরও দাবি করেন তারা।