ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপরের সালথায় কিশোরী ধর্ষণের অভিযোগে ৫৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৯ বার পঠিত

ফরিদপরের সালথায় টাকার লোভ দেখিয়ে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. মান্নান শেখ (৫৫) নামে বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকালে উপজেলা সদরের রামকান্তুপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে দুপুরে নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মান্নান শেখ উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামের মৃত আজহার শেখের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৪ মে) দুপুরে বাড়ির উঠানে বসে ওই কিশোরী হিজুল ফুলের মালা গাঁথছিল। এ সময় প্রতিবেশী মান্নান শেখ পেছন দিক থেকে এসে তার মুখ চেপে ধরে কোলে করে নিজের ঘরের ভেতরে নিয়ে যায়। সেখানে নিয়ে ৫০০ টাকার একটি নোট দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে দুই পরিবার স্থানীয়ভাবে ধর্ষণের ঘটনাটি মাত্র ৪০ হাজার টাকার বিনিময়ে মীমাংসার চেষ্টা করেন। পরবর্তীতে ঘটনাটি মীমাংসা না হওয়ায় শনিবার ওই কিশোরীর মা থানায় মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ওই কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করার পর দুই ঘন্টার মধ্যে ধর্ষক মান্নান শেখকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিত কিশোরীকে উদ্ধার করা হয়েছে। রবিবার ওই কিশোরীর পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102