ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরের বোয়ালমারীতে যুবলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে তুষার প্রামাণিক (৩২) নামের এক যুবলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তুষার ময়না ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলেন।

বসতঘরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১০ বছর আগে খালাতো বোন নিপা পারভীনকে বিয়ে করেন তুষার প্রামাণিক। নিপার বাবা-মা ঢাকায় বসবাস করেন। তুষার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি চরবর্ণী গ্রামে বসবাস করতেন। তবে তিনি কোনো পেশায় যুক্ত ছিলেন না। সংসার চালানোর খরচ তার বাবার কাছ থেকে নিতেন। এ নিয়ে তার স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। শুক্রবার স্বামী-স্ত্রীর মধ্যে এ নিয়ে ঝগড়া হয় বলে জানান প্রতিবেশীরা।

বোয়ালমারী থানা পুলিশের ওসি আবদুল ওহাব বলেন, ‘খবর পেয়ে শুক্রবার রাতেই ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102