ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরের বোয়ালমারীতে অভিভাবকদের পাহারায় স্কুলে যেতে হয় ছাত্রীদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে অতিমাত্রায় বেড়েছে বখাটেদের উৎপাত। মাঝেমধ্যেই স্কুল-কলেজগামী ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্তসহ শারীরিকভাবে নির্যাতনের ঘটনা ঘটছে। এমন এক ঘটনায় মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী দুই শিক্ষার্থীর বাবা।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তেলজুড়ী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কয়েকজন অভিভাবক সদস্য।

অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সানাউল্লা মিয়ার (ছদ্মনাম) দুই মেয়ে তেলজুড়ী উচ্চবিদ্যালয়ের অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থী। সোমবার স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিল দুই বোন।

এ সময় একই ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের আব্দুল মান্নান মোল্যার ছেলে আল আমিন মোল্যা ও একই গ্রামের আব্দুল আলিমের ছেলে মো. আলাউদ্দিনসহ আরও কয়েকজন তরুণ ওই শিক্ষার্থীদের গতিরোধ করে। পরে নানাভাবে উত্ত্যক্তসহ যৌন হয়রানির চেষ্টা চালায়।

ছোট বোন (১৩) উত্ত্যক্তের প্রতিবাদ করলে তরুণরা তাকে শারীরিকভাবে নির্যাতন করে। বিষয়টি দেখে বড় বোন (১৭) এগিয়ে এলে তার ওপরও হামলা চালায় তারা। দুই শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তরুণরা তাদের ঘটনাটি কাউকে না বলার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

তেলজুড়ি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী বড় বোন জানায়, এর আগে আল-আমিন ও আলাউদ্দিন স্কুলগামী কয়েকজন ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। তাদের অত্যাচারে অনেক ছাত্রী অভিভাবক ছাড়া স্কুলে আসতে পারে না। তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানায়।

এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তেলজুড়ী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. মোস্তফা, ইলিয়াস মোল্যা, জাহিদ খন্দকার, আজিজুল সরদার।

ছাত্রীদের উত্ত্যক্তের লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসাইন বলেন, অভিযোগ পেয়ে বিষয়টি নিয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। স্কুল-কলেজে এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের জানান, ভুক্তভোগীর বাবা লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102