ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরের সালথায় বিএনপি নেতা বহিষ্কার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৯১ বার পঠিত

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ায় মো. আসাদ মাতব্বর নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। আসাদ উপজেলা বিএনপির সদস্য।

শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রবিবার বিকালে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. ফরিদুর রহমান। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় আসাদ মাতব্বরকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছেন কেন্দ্রীয় বিএনপি।

আগামী ২১ মে সালথা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে মোট দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও একজনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে গত ১ মে মো. ওয়াহিদুজ্জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়। তবে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী মো. ওয়াদুদ মাতব্বর হাইকোর্টে আপিল করেছেন বলে জানান তিনি।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে বিএনপির নেতা আসাদ মাতব্বরও অংশ নেন। তিনি এ উপজেলা থেকে পরপর দুবার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট চারজন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102