ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্ম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্মীভুত হয়ে গেছে। এসময় পার্শবর্তী আরও চার দোকান আংশিক পুড়ে যায়। ২৭ নভেম্বর শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, ভোরে কাউলিবেড়া বাজারের সুভাষ ধরের ঔষধের দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের ছড়িয়ে পড়ে। সংবাদ পয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় সুভাষ ধরের ওষুধের দোকান, রাশেদ সু-স্টোর, আনন্দ সু-স্টোর, তুষার কসমেটিক্স, রজব ইলেকট্রিক ও পলাশের সেলুনের দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। এছাড়া আরো চারটি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহতাব উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত দুটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে ছয়টি দোকানের মালামাল পুড়ে যায়। এছাড়া আরো চারটি দোকানের মালামাল আংশিক পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102