ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে ইজি বাইকের নিচে চাপা পড়ে শিশু নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

ফরিদপুরে ইজি বাইকের নিচে চাপা পড়ে মারা গেছে সাত বছরের এক শিশু। শুক্রবার সকাল ১০টার দিকে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ঈশান গোপালপুর-ধুলদী সড়কের ধুলদীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আপন পাল।

সে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ধুলদী গ্রামের প্রজেনজিৎ পালের ছেলে। শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই ভায়ের মধ্যে আপন ছোট। শিশুটির বাবা প্রজেনজিৎ পাল সঙ থিয়েটার নামে ফরিদপুরের শহরের একটি নাট্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি। শিশুটির মা মিতা রানী পাল ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আপন পাল নামের শিশুটি সড়ক পাড় হওয়ার সময় ঈশান গোপালপুরগামী একটি ইজিবাইক চাপা দিলে সে মারাত্মকভাবে আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশুটি।
ফরিদপুর কোতয়ালী থানার এসআই বিল্লাল হোসেন বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102