ads
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে ককটেল বিস্ফোরণ, বিএনপির ৮ নেতাকর্মী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ককটেল বিস্ফোরণ ও টাওয়ারে আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টির ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে নাশকতার এ মামলাটি করা হয়।

বোয়ালমারী থানার এসআই কাজী আবুল বাশার বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামি করে মামলাটি করেন।

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন-বোয়ালমারী পৌর বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান খাঁন, উপজেলা বিএনপির সদস্য ফরিদুল ইসলাম, পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক বিশ্বাস, দাদপুর ইউনিয়নের বিএনপির সভাপতি হামিদুল হক বকুল, ফরিদপুর জেলা যুবদলের বনও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক সিরাজ মৃধা, শেখর ইউপি সদস্য (মেম্বার) বরকত মোল্যা, আবু নাসির মোল্যা ও মুরাদ।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে সাতৈর জয়নগরে বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলামের ইট ভাটার সামনে দুবৃর্ত্তরা টাওয়ারে আগুন জ্বালায় এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষসহ চারটি ককটেল উদ্ধার করে। অন্যদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাচ আলী বলেন, ককটেল বিস্ফোরণ ও টাওয়ারে আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টি করে আতঙ্ক সৃষ্টি করার ঘটনায় মামলা হয়েছে। মামলার পর ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102