ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ২৯ বার পঠিত
ফরিদপুর

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সপ্তম শ্রেণির এক কিশোরীকে (১৩) ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় একমাত্র আসামি সুমন মোল্যাকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমন মোল্যা আলফাডাঙ্গা উপজেলার জাঠিগ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক।

রবিবার বেলা ১১টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা।
তিনি বলেন, গত ৩০ এপ্রিল দুপুর দেড়টার দিকে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের একটি পুকুরে গোসল করতে যায় ওই কিশোরী। গোসল করে ফেরার পথে আসামি সুমন মোল্যা পেছনের দিক থেকে এসে ওই কিশোরীর মুখে গামছা চেপে ধরে নিয়ে যান। পরে পাশের একটি ক্ষেতে ফেলে ধর্ষণ করে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় ওই কিশোরী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই কিশোরীকে ওসিসিতে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) স্থানান্তর করা হয়। বর্তমানে ওই কিশোরী বাড়িতে অবস্থান করেছেন। এছাড়া ওই কিশোরী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় কিশোরীর মামা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় সুমন মোল্যাকে আসামি করে মামলা করেন।

আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, আসামি সুমনকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন নাও হতে পারে যদি তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রবিবার দুপুরেই সুমনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102