ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট গ্রাম থেকে মুক্তি বেগম (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ। নিহত গৃহবধূ নগরকান্দা উপজেলার জগদিয়া বালিয়া গ্রামের বিল্লাল ফকিরের মেয়ে এবং বালিয়া গ্রামের কামরুল আলমের দ্বিতীয় স্ত্রী।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চার মাস আগে মুক্তি বেগম পরিবারের অজান্তে কামরুলকে বিয়ে করে। এতে কামরুলের প্রথম স্ত্রী মেনে নেয়নি এবং মুক্তিকে বাড়িতে স্থান দেননি। কামরুল গত চার মাস ধরে মুক্তিকে নিয়ে বিভিন্ন স্থানে অস্থায়ী ভাবে অবস্থান করতো। গত ৫ দিন আগে মুক্তি বেগম নগরকান্দার চাঁদহাট গ্রামে অবস্থিত স্বামী কামরুলের খালতো ভাই ফরিদ মুন্সীর বাড়িতে বেড়াতে যায়। বুধবার দিবাগত রাতে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মুক্তির বাবা বিল্লাল ফকির অভিযোগ করে বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। ওকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, তার মেয়ে দুই মাসের অন্তঃসত্বা ছিলো।

নগরকান্দা থানার ওসি সেলিম রেজা জানান, গৃহবধূর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাবার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102