ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত
ফরিদপুর

ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার পশরা গ্রামে এমএ আজিজ উচ্চবিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩০ বছর।

বাড়ির মালিক দিলীপ বিশ্বাস জানান, রাত দেড়টার দিকে বাড়ির লোকজন দরজায় টোকা দেওয়ার শব্দ শুনতে পান। পরে তাদের চোর সন্দেহ হলে বাড়ির লোকজন চিৎকার দেয়। তাদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসেন।

এ সময় চোররা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করে গণপিটুনি দেন গ্রামবাসী। খবর পেয়ে গণপিটুনিতে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। তবে আঙুলের ছাপ সংগ্রহ করে নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102