ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে তাণ্ডব: ৫ মামলায় আসামি ১৬ হাজার ৮০০, গ্রেপ্তার ৩৬

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদসহ বিভিন্ন স্থানে তাণ্ডবের ঘটনায় এ পর্যন্ত ৫টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সালথা থানায় নতুন আরও ৪টি মামলা রুজু করা হয়।

এর আগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছিল। পাঁচটি মামলায় মোট আসামি করা হয়েছে ১৬ হাজার ৮০০ জনকে। এদের মধ্যে ২৬১ জনের নাম উল্লেখ করা হয়। বাকিদের অজ্ঞাত আসামি হিসাবে দেখানো হয়েছে।

নতুন যে চারটি মামলা করা হয়েছে তার মধ্যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হামলার ঘটনায় বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর বাদী হয়ে একটি মামলা করেছেন। অন্যদিকে, সালথা উপজেলা নির্বাহী অফিসারের গাড়িচালক মো. হাশমত আলী, এসিল্যান্ডের নিরাপত্তারক্ষী সমীর বিশ্বাস, এসিল্যান্ডের গাড়িচালক সাগর সিকদার মামলা দায়ের করেন। এর আগে পুলিশের এসআই মিজানুর রহমান বাদী হয়ে আরেকটি মামলা করেন।

মামলার তথ্য নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, ৫টি মামলা থানায় রুজু হয়েছে। ৩৬ জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল লকডাউনের প্রথম দিনে সালথা এসিল্যান্ড মারুফা সুলতানা একটি বাজারে গেলে সেখানে ব্যবসায়ীদের সঙ্গে বাদানুবাদের ঘটনা ঘটে। পরে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করে সালথা উপজেলা পরিষদসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। আগুন দিয়ে পুড়িয়ে দেয় বেশকিছু দপ্তর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102