ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে থানায় হামলার ঘটনায় হেফাজত নেতা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হেফাজত ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আবুল হোসাইনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে শহরের পশ্চিম আলীপুরের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

মাওলানা আবুল হোসাইন ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার মৃত ওমেদ আলীর ছেলে। তিনি শহরের চরকমলাপুর মাদ্রাসার মোহাদ্দেস হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, গত ২৭ মার্চ হেফাজত ইসলামের একটি বিক্ষোভ মিছিল থেকে ভাঙ্গা থানায় হামলা চালানো হয়। এসময় থানা অভ্যন্তরের ব্যাপক ক্ষতি করা হয়। হামলার সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়। এ হামলার ঘটনায় ভাঙ্গা থানার এসআই মো. শহীদুল্লাহ বাদী হয়ে তিনশ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। সেই মামলার আসামি হিসেবে হেফাজত নেতা মাওলানা আবুল হোসাইনকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার এসআই বিকাশ চন্দ্র মন্ডল জানান, থানায় হামলা করে ভাঙচুরের মামলায় আবুল হোসাইনকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত এ মামলায় ১৯ জনকে গ্রেফতার করা হলো। গ্রেফতারকৃত আবুল হোসাইনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102