ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৯ বার পঠিত

ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রায়কাইল গ্রামে পানিতে ডুবে জান্নাতি আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, রায়কাইল গ্রামের বাসিন্দা মোস্তফা বেপারীর শিশু কন্যা জান্নাতি দুপুর ১টার দিকে সমবয়সীদের সাথে বাড়ীর পাশে রাস্তায় খেলা করছিল।

এ সময় সে অন্য শিশুদের অগোচরে রাস্তার পাশের খালের পানিতে পড়ে যায়। রাস্তা দিয়ে যাবার সময় একব্যক্তি পানিতে শিশুটিকে ভেসে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে জান্নাতিকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। শিশু জান্নাতির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাসেম বেপারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে জান্নাতির মৃত্যুর খবর পেয়ে কানাইপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত ফকিরসহ পরিষদের সদস্যরা শিশুটির বাড়ীতে যান। এ সময় শোকে কাতর শিশুটির বাবা-মাকে শান্তনা দেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102