ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

ফরিদপুর র‌্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে রবিবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় সেখান থেকে আটক করা হয় ফরিদপুরের মধ্য আলীপুর এলাকার মৃত বারেক শেখের ছেলে তানজিদ শেখ (৩০), সদর উপজেলার চাদপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের সোবহান সিকদারের ছেলে রেজাউল সিকদার (৩০) ও ফরিদপুর পৌরসভার শোভারামপুর এলাকার মৃত শেখ খলিলের ছেলে দেলোয়ার শেখ (৪০) কে।

এসময় তাদের কাছ থেকে ২শ ৯৩ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির নগদ ৮ হাজার ৪শ টাকা, ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের হেফাজতে থাকা একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
র‌্যাব জানায়, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী স্থান থেকে ফেনসিডিল এনে তা দেশের বিভিন্ন জেলায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। আটককৃতদের বিরুদ্ধে মধুখালী থানায় মাদকের মামলা হয়েছে। তিন আসামীকে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102