ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেম, বাসায় ডেকে অ্যাসিড নিক্ষেপ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৫০ বার পঠিত

ফরিদপুরে স্ত্রীর সঙ্গে প্রেমের অভিযোগে বন্ধুকে বাসায় ডেকে অ্যাসিড নিক্ষেপ করেছেন অপর বন্ধু। এতে ঝলসে গেছে বন্ধুর নাক, চোখ ও মুখমণ্ডল।

শনিবার (৩ এপ্রিল) রাতে জেলা শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। অ্যাসিডে দগ্ধ রানা সেখ (৩৫) ফরিদপুর পৌর শহরের মধ্য আলীপুরের মো. রব সেখের ছেলে। অভিযুক্ত রিপন পৌর শহরের গুহলক্ষ্মীপুর এলাকার আব্দুল খালেকের ছেলে। গুরুতর অবস্থায় রানাকে রাতেই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে রবিবার (৩ এপ্রিল) দুপুরে অ্যাসিডে ঝলসানো মুখ নিয়ে হাসপাতাল থেকে পালিয়েছেন রানা। হাসপাতালের সার্জারি বিভাগের বিশেষজ্ঞ ডা. রতন সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

রতন সাহা বলেন, অ্যাসিডে রানার নাক, চোখ ও মুখমণ্ডল ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফাইলপত্র নিয়ে হাসপাতাল থেকে কৌশলে পালিয়ে গেছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে বন্ধু রানাকে মোবাইল ফোনে বাড়িতে ডেকে আনেন রিপন। এরপর অ্যাসিড ছুড়ে মারেন। পরে রানাকে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এম এ জলিল বলেন, রানা ও রিপন বন্ধু। দুজনই নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের নামে মাদকসহ একাধিক মামলা রয়েছে। কিছু দিন আগেও দুজনে একসঙ্গে জেলা কারাগারে ছিল। রানা আগে জামিন পায়। এ সুযোগে রিপনের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রিপন জেল থেকে জামিনে এসে স্ত্রীর সঙ্গে বন্ধু রানার প্রেমের সম্পর্কের বিষয়টি জানতে পারে। এর জের ধরে রানাকে ডেকে এনে মুখমণ্ডলে অ্যাসিড ছুড়ে মারে সে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে মোবাইল ফোনে ডেকে নিয়ে রানা তার বন্ধুর মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে। এ ঘটনায় কেউ মামলা করেনি। তবে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102