ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই ভাই নিহত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৬৯ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে লোকাল বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের চতুল ইউনিয়নের বাইখির মিলঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার আলফাডাঙ্গা উপজেলার নওপাড়া গ্রামের রমজান মিয়ার ছেলে হুসাইন মিয়া (২২) এবং একই উপজেলার ধলেরচর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. রাজু শেখ (২১)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার ব্যাসপুর থেকে ছেড়ে যাওয়া ফরিদপুরগামী মালঞ্চ পরিবহনের একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলচালক বাসের চাকায় পিষ্ট হয়ে এবং মোটরসাইকেলের অপর আরোহী সড়কে পড়ে মাথায় প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই মারা যান। বৃষ্টি ভেজা রাস্তায় মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে যাচ্ছিল বলে স্থানীয়রা জানান। নিহতের মরদেহ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে থানায় নিয়েছে। তবে দুর্ঘটনার পর বাসের চালকসহ স্টাফরা বাসটি রেখে পালিয়ে গেলে বাসটি জব্দ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102