ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে বিএনপির সমাবেশ চলছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত
সংগৃহীত ছবি

ফরিদপুরে বিএনপির সমাবেশ চলছে। শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুরের কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে শুরু হয় দলটির সমাবেশ। এখন বক্তব্য রাখছেন দলটির স্থানীয় নেতারা।

মাঠটিতে গত কয়েক দিন ধরে জড়ো হচ্ছিলেন বিএনপির নেতাকর্মীরা। এদিকে সকাল থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা দেখা গেছে। তাদের স্লোগানে মুখর রয়েছে সমাবেশস্থল।

লোডশেডিং, জ্বালানির মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহন ভাড়া বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আয়োজিত সমাবেশের দিন শনিবার সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মাঠে আসেন তারা।

অন্য বিভাগীয় সমাবেশের মতো ফরিদপুরেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য চেয়ার ফাঁকা রাখা হয়েছে। একই ব্যবস্থা রাখা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও।

এদিকে সমাবেশ চলা মাঠের পশ্চিম পাশে স্থাপন করা হয়েছে একটি মেডিকেল ক্যাম্প।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102