ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে ব্যবসায়ীকে হত্যা করে কয়েক লাখ টাকা লুট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২৮ বার পঠিত

ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে এক কাঁচামাল ব্যবসায়ীকে হত্যা করে ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে হত্যাকারীরা। রবিবার সকালে ওই ইউনিয়নের গাবির বিলের ভিতর থেকে নিহত কাঁচামাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম শরীফ শেখ (৩৫)। তিনি কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্রামের নিমাই শেখের ছেলে। স্থানীয় বাজারে শরীফের কাঁচামালের ব্যবসা রয়েছে। তার পরিবারের অভিযোগ, কাছে থাকা ৬ লাখ টাকা লুট করার জন্যই তাকে হত্যা করা হয়েছে।

নিহতের স্বজনেরা জানান, শরীফ শনিবার রাত দশটার পর থেকে নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান পাননি পরিবারের সদস্যরা। রবিবার সকালে গাবির বিলের মধ্যে শরীফ শেখের লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহত শরীফের মাথায় তিন খণ্ড করা ছিল।

পরিবারের সদস্যরা আরও জানান, শরীফ কাঁচামালের ব্যবসার পাশাপাশি গরু কিনে তা বিক্রি করতেন। রাতে দোকান থেকে ৬ লাখ টাকা নিয়ে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। ধারনা করা হচ্ছে, ৬ লাখ টাকা লুটের জন্যই তাকে নৃশংসভাবে খুন করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয় চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, শরীফের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। কোতোয়ালি থানার ওসি এমএ জলিল জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে খুনের ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102