ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে ভাঙ্গা থানায় হামলা, আহত ৬ পুলিশ সদস্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ২৬ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এসময় বিক্ষুব্ধরা থানায় ইট-পাটকেল ছোঁড়াসহ প্রধান গেটে হামলা চালায়। এ ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (২৭ মার্চ) দুপুরে ২টার দিকে আশপাশের বিভিন্ন মসজিদ থেকে এসে ওই হামলা চালায়। অন্যদিকে ঘটনাস্থল থেকে পুলিশ ২ জনকে আটক করেছে।

এই হামলার বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, নামাজ শেষে শনিবার (২৭ মার্চ) দুপুরে বিভিন্ন মসজিদ থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এসে থানায় আক্রমণ করে। এর পরে পুলিশ ৪০ থেকে ৪৫ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশের ৬ জন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে।

এ ঘটনার সংবাদ পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102