ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ৩ প্রাণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩১ বার পঠিত

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (১ আগস্ট) পৃথক সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বাগেরহাট সদর উপজেলার সাহেবাহার গ্রামের একরাম আলীর ছেলে কবিরুল ইসলাম (৩২), বোয়ালমারী উপজেলার রুপাপাত গ্রামের হরিপদ দাসের ছেলে সৌরভ দাস (২৮) ও মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের আমুরদি গ্রামের মুন্নাফ শেখের ছেলে জলিল শেখ (১৮)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে নগরকান্দা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জয়বাংলা নামক স্থানে খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের (১৪-৯৫৩৩) একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি মোটরসাইকেলের (ঢাকা মেট্রো-ল ৪৭-৬১৮১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক কবিরুল ইসলাম নিহত হন। এসময় তার সঙ্গে থাকা একজন আহত হন।

ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যায়। ঘাতক বাসটিকে আটক করা যায়নি।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে বোয়ালমারী উপজেলা চতুল ইউনিয়নের বাইখির মোড়ে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সৌরভ দাস (২৮) নামের এক চাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা আরও দুই ব্যক্তি আহত হন। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে।

মোটরসাইকেলটি দুপুর ১টার দিকে বোয়ালমারী থেকে কালিনগর যাচ্ছিল। পথে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখির মোড়ে বাস অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান চালক সৌরভ। এসময় তার সঙ্গে থাকা অপর দুই আরোহী আহত হন।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বলেন, ঘাতক ট্রাকটি চিতাঘাটা নামক স্থানে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের বিষয়টি আইনি প্রক্রিয়াধীন।

অপরদিকে মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় জলিল শেখ (১৮) নামের এক কলেজপড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের আমুরদি গ্রামের মুন্নাফ শেখের ছেলে। তিনি আয়েশা-সামী জেনারেল কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

বিকেল সাড়ে ৩টার দিকে মধুখালী বাজারে ভ্যানযোগে মরিচ বিক্রি করতে যাওয়ার পথে বোয়ালিয়া নামক স্থানে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102