ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৪৭ বার পঠিত

ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাসের চাপায় ভ্যানগাড়ীর দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন আরো একজন। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১টার দিকে মধুখালী উপজেলার মেছেরদিয়া নামক স্থানে।

স্থানীয় এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস মেছেরদিয়া নামক স্থানে যাত্রীবাহী ভ্যানগাড়ীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানগাড়ীতে থাকা কামাল শেখ (৬০) ও রুবিয়া বেগম (৪৮) নামের দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরো ১ জন আহত হয়। স্থানীয়রা আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে পরে তাকে ফরিদপুরে পাঠিয়ে দেওয়া হয়।

ফরিদপুর করিমপুর হাইওয়ে থানার ওসি কঙ্কন কুমার বিশ্বাস জানান, দুর্ঘটনার পর পুলিশ গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। ঘাতক বাসটিকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102