ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

ফরিদপুরের মাঝকান্দি ও ভাঙায় সড়ক দুঘটনায় শিক্ষার্থীসহ ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
রবিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে মধুখালি উপজেলার মাঝকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, রবিবার ভোর সাড়ে ৭টায় ফরিদপুরের মধুখালি উপজেলার মাঝকান্দি এলাকায় খুলনাগামী মাইক্রোবাসের সঙ্গে ঢাকাগামী বাসের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেয়ার পর আরও ৫ জনের মৃত্যু হয়। নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী।

আহত ১০ জনকে ফরিদপুর মেডিক্যালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

অন্যদিকে, ভাঙা উপজেলার গোলচত্ত্বর এলাকায় ঢাকাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয় মাইক্রোবাস। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

রবিবার সকালে গোলচত্ত্বর এলাকায় মাদারীপুরের শিবচর থেকে ফরিদপুরের ভাঙায় যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হন। গুরুতর আহত হন আরও একজন। নিহতরা হলেন ঢাকার তিতুমির কলেজের বিবিএ তৃতীয় বর্ষের শাকিল এবং কলেজ ছাত্র রনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102