ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে হাসপাতালে ঢুকে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৭১ বার পঠিত

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে ঢুকে এক ছাত্রলীগ নেতাকে পিটিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে হাসপাতালটির ৫ম তলার সার্জারি ওয়ার্ডে ঢুকে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হাসপাতালে রোগী দেখতে যাওয়া মো. বাকি বিল্লাহ্ (৩৫) নামে ওই ছাত্রলীগ নেতাকে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করা হয়। আহত বাকি বিল্লাহ্ ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও একই উপজেলার ভাওয়াল গ্রামের রহমান মুন্সীর ছেলে।

রবিবার (১৪ এপ্রিল) সকালে ফরিদপুর সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াদুদ মাতুব্বর সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ হামলা চালানো হয়। তবে, কেন এ হামলা- সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

অভিযোগের ব্যাপারে জানতে মেডিকেল কলেজ হাসপাতালটির অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, ফরিদপুরের সালথার একটি মারামারির রেশ ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরেকটি মারামারির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102