ads
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবকে অব্যাহতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৫২ বার পঠিত
ফরিদপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি

ফরিদপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব আহমেদকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার (১৫ মার্চ) ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহামেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান অব্যাহতির সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক সমস্যার কারণে সজীব ছাত্রলীগ থেকে অব্যাহতি চান। পরে আমরা এক জরুরি সভা ডেকে তাকে অব্যাহতি দিয়েছি।

অব্যাহতি পাওয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব আহমেদ বলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানের জন্মদিনের একটি প্রোগ্রামে অনুষ্ঠানের বক্তব্যে সব নেতার নাম বলা হলেও ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতার নাম বারবার না বলাতে আমি প্রতিবাদ করি।আর এর জের ধরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাশতুরা মোশাররফ ঐষিকার সঙ্গে কথাকাটি হয়। আর এর সূত্র ধরেই আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।আমি ১২ বছর ধরে ছাত্রলীগ করি তবুও আমাকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাশতুরা মোশাররফ ঐষিকা বলেন, আমার সঙ্গে তর্কের জের ধরে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে সেটা ভুল কথা। একটি প্রোগ্রামে আমার এক জুনিয়র উপাস্থাপন করছিল। তখন, অব্যহতি পাওয়া সজিব অভিযোগ করেন সেখানে উপস্থিত কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতার নাম বক্তব্যে উপস্থাপন করেনি। এটা নিয়ে একটু কথাকাটি হয়। তখন সে উগ্র আচরণ করেন।ওই দুই নেতার নাম প্রোগ্রামে বলা হয়েছে।
#বিডি২৪লাইভ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102