ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফলো-আপ: শেরপুরে ব্যবসায়ী হ’ত্যায় ৩৭ জনের বি’রুদ্ধে মা’মলা, গ্রে’ফ’তার ৩

শেরপুর
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৫৬ বার পঠিত

শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ছামেদুল হক কেনা (৬৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৫ জনকে স্বনামে ও অজ্ঞাতনামা আরও ১০ থেকে১২ জনসহ মোট ৩৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে।

২৯ জুন শনিবার রাতে নিহতের ছেলে মো. পারভেজ মিয়া বাদী হয়ে প্রতিবেশী পল্লী চিকিসৎক হারুনকে (৪৫) প্রধান আসামি করে সদর থানায় ওই মামলা দায়ের করেন।

এদিকে ওই মামলায় এজাহারনামীয় ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক এসব তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলার যোগিনীমুরা নামাপাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে মো. মজিবুর রহমান (৫০), তার ছেলে মো. সাব্বির (২২) ও জাহিরুল ইসলামের ছেলে মো. রুমান মিয়া (২৮)।

ওসি জানান, ওই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় ইতোমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ৭ দিনের পুলিশ রিমাণ্ডের আবেদনসহ রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, ২৯ জুন শনিবার সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা নামাপাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ছামেদুল হক কেনা নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেন প্রতিপক্ষের লোকজন। উভয় পক্ষের মধ্যে এক খন্ড জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো।

সূত্র: শ্যামল বাংলা ২৪ ডট কম

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102