টাঙ্গাইলের ভূঞাপুরে এবার চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার অর্জুনা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল বাসুদেবকোল গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের সিরাজ আলীর ছেলে গোলাম মোস্তফা ও ইউসুফ আলীর ছেলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে।
আজ (৮ অক্টোবর) বিকেলে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গোলাম মোস্তফা ও ইউসুফ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, গেল ৫ অক্টোবর দুপুর বেলা উপজেলার অর্জুনা ইউনিয়নে বাসুদেবকোল গ্রামের ইসমাঈল হোসেন ওই ছাত্রীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। এসময় তার সাথে যোগ দেয় ইউসুফ আলী। বাড়ি ফাঁকা থাকায় তারা দু’জনে মিলে শিশুটিকে পালাক্রমে ধর্ষণ করে। কাউকে কিছু বললে মেরে ফেলার হুমকি দেয়া হয় তাকে।
আজ সকালে শিশুটির পেট ব্যথা অনুভব হলে মা-বাবার কাছে সব কিছু খুলে বলে। পরে আজ বিকালে ওই মেয়ের বাবা বাদী হয়ে গোলাম মোস্তফা ও ইউসুফ আলীর বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে।
এবিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় গোলাম মোস্তফা ও ইউসুফ আলীর বিরুদ্ধে মামলা হয়েছে। গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। ইউসুফ আলীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।