ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফাইজারের টিকাদানে বিশেষ কেউ অগ্রাধিকার পাবে না: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

ফাইজারের টিকাদানে বিশেষ কেউ অগ্রাধিকার পাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (০৭ জুন) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে বিসিপিএস অডিটোরিয়ামে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ফাইজার-বায়োএনটেকের তৈরি এক লাখ ৬০০ ডোজ টিকা আগামী ১৩ জুন দেশে আসবে। এ টিকা ওই দিন থেকেই প্রয়োগ শুরু হবে। কোনো বিশেষ ব্যক্তিকে তা দেওয়া হবে না। রেজিস্ট্রেশন যারা করেছেন, সিরিয়াল অনুযায়ী তারাই আগে পাবেন। ৪টি কেন্দ্রে যারা সিরিয়ালি আসবে, তারা আগে পাবেন ফাইজারের টিকা।

তিনি বলেন, কোভিডে বাংলাদেশে মৃত্যুহার অন্য দেশের তুলনায় কম। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই মহামারিকালেও জিডিপির এখন ৬ শতাংশ প্রবৃদ্ধি।
সিনোভ্যাকের টিকা দেশে উৎপাদনের বিষয়েও আলোচনা চলছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102