ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফাইজারের টিকা না পেয়ে প্রবাসীদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত
সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ফাইজারের টিকা চেয়ে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধী ফাইজারের টিকা না পেয়ে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রবাসীরা বিক্ষোভ করছেন।

ফাইজারের টিকা নেয়ার জন্য বুধবার বেলা ২টার দিকে বিক্ষোভ করেন প্রবাসীরা। তাদের দাবি, মডার্নার নয়, তাদের দিতে হবে ফাইজারের টিকা।

হাসপাতালটিতে যে পরিমাণ ফাইজারের টিকা দেয়া হয়েছিল তা এরই মধ্যে শেষ হয়ে গেছে। এখন যে টিকা দেয়া হচ্ছে সেগুলো মডার্নার। কিন্তু প্রবাসীরা সে টিকা নেবনে না বলে জানান। যে কারণে তারা বিক্ষোভ শুরু করেছেন।

বিষয়টি নিয়ে জানতে জানলে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক খলিলুল রহমান নিউজবাংলাকে বলেন, ‘আমাদের হাতে আসা ফাইজারের টিকা শেষ হয়ে গেছে। মডার্নার টিকা দেয়া শুরু করেছি সকাল থেকে, তবে প্রবাসী ভাইয়ের মর্ডানার টিকা নিতে চান না।

‘যে কারণে তারা বিক্ষোভ করছেন। আমার তাদের বলেছি, ফাইজারের টিকা শেষ হয়ে গেছে। তারা সে কথাটি বুঝতে চাচ্ছেন না।’

যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স সুবিধায় পাওয়া মডার্নার টিকা দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় দেয়া হচ্ছে। এ ছাড়া উপজেলাগুলোয় দেয়া হচ্ছে চীনের উৎপাদিত সিনোফার্মের টিকা।

মডার্নার টিকা আসার আগে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মূলত ফাইজারের টিকা দেয়া হতো।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই কেন্দ্রে যারা আগে ফাইজারের টিকা নিয়েছেন, তাদের জন্য দ্বিতীয় ডোজ সংরক্ষণ করে রাখা হয়েছে। নতুন ফাইজারের টিকা হাতে না এলে দেয়া হবে না। তবে প্রবাসীরা দাবি করছেন, ফাইজারের টিকা রেখে দেয়া হচ্ছে, তাদের দেয়া হচ্ছে না। এ বিষয়টি মানতে নারাজ প্রবাসীরা, তারা ফাইজার টিকা পেতে বিক্ষোভ করছেন। ফাইজার ও মাডার্নার টিকা উৎপাদন করছে মার্কিন প্রতিষ্ঠান।

স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক নিউজবাংলাকে বলেন, ‘প্রবাসী কর্মীদের ফাইজারের টিকা রাজধানীর ৭টা কেন্দ্রে দেয়া হচ্ছিল, তবে ফাইজারের টিকার স্টক শেষ হয়ে যাওয়ার পর এই সাতটি হাসপাতালে মডার্নার টিকা দেয়া হবে।

‘অনেক কেন্দ্রে এরই মধ্যে ফাইজারের টিকা শেষ হয়ে গেছে। ফাইজার, মডার্না, জনসন, অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারীরা পৃথিবীর সব দেশে যেতে পারবেন। এ ছাড়া সৌদি আরবে চারটির বাইরে সিনোফার্ম নিয়েও যেতে পারবেন।’

তিনি বলেন, ‘আমি শুনেছি, সোহরাওয়ার্দী মেডিক্যাল হাসপাতালে ফাইজারের টিকা শেষ হয়ে গেছে। তবে প্রবাসীর মডার্নার টিকা নিতে চান না। তাদের উদ্দেশে বলতে চাই, আপনার মডার্নার টিকা গ্রহণ করেন। এতে আপনাদের বিদেশ যেতে কোনো সমস্যা হবে না।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102