প্রবাসী শ্রমিকদের জন্য করোনার ভ্যাকসিনের ব্যবস্থা করেছে সরকার। প্রাথমিকভাবে ফাইজার ও পরবর্তীতে মডার্নার টিকা দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানান, ‘আমরা প্রবাসী কর্মীদের ফাইজারের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একইসঙ্গে তিনি বলেন, কিন্তু দেশে যখন মডার্নার ভ্যাকসিন আসবে, তখন সেটাও তাদের দেওয়া হবে।’
তিনি আরও জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিবাসী কর্মীদের একটা তালিকা অধিদপ্তরে পাঠানো হবে। তখন আমরা সবাইকে টিকা দেওয়ার ব্যবস্থা করব।
সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে (বায়রা) সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার চৌধুরী। তিনি জানান, তারা প্রবাসী কর্মীদের জন্য জনসন অ্যান্ড জনসনের টিকা দাবি করেছিলেন। কিন্তু ফাইজারের টিকাও তাদের জন্য ভালো।
সৌদি সরকার চীনের সিনোফার্মের টিকা অনুমোদন না দেওয়ায় দেশ থেকে যে সকল প্রবাসী কর্মীরা টিকা নিয়েও সৌদিতে ফিরেছেন তাদেরকে নিজ খরচে কোয়ারেন্টিনে থাকার আদেশ দেয় সৌদি কর্তৃপক্ষ।
গত ৩১ মে কোভ্যাক্স প্রকল্পের আওতায় এক লাখ ছয় হাজার ডোজ ফাইজারের টিকার প্রথম চালানটি দেশে আসে।
এরপরই সরকার ঢাকার তিনটি কেন্দ্রে ফাইজারের এই টিকা দিতে শুরু করে। কেন্দ্র তিনটি হচ্ছে, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট অ্যান্ড হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।