ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘ফাইটার’ দীপিকাকে আনফলো করলেন পরিচালক!

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ১০৭ বার পঠিত

‘পাঠান’ -এর সাফল্যের রেশ এখনও কাটেনি। বক্স অফিসে এখনও বেশ ভালোই ব্যবসা করছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি। এর মাঝেই আসতে চলেছে পরিচালকের পরবর্তী ছবি ‘ফাইটার’। অ্যাকশন ছবি পরিচালনায় সিদ্ধার্থ আনন্দের দক্ষতা নিয়ে প্রশংসা সর্বত্র। দর্শক ও বক্স অফিসের নাড়ি নাকি ভালোই বুঝতে পারেন পরিচালক।

‘ওয়ার’-এর পরে ফের ‘ফাইটার’ ছবিতে হৃতিকের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ছবিতে হৃতিকের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এর আগে ‘পাঠান’ -এ পরিচালকের পছন্দ ছিলেন দীপিকা। পরিচালক-নায়িকার সখ্যের কথা বলিউডে সবারই জানা। কিন্তু ‘ফাইটার’ মুক্তির মাত্র দু’সপ্তাহ আগেই নাকি নিজের ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দিলেন দীপিকাকে!

২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘ফাইটার’। আগামী সপ্তাহের প্রকাশ্যে আসবে ছবি প্রথম প্রচার ঝলক। তার আগে নায়িকা-পরিচালকের মনোমালিন্য! নিজের সমাজমাধ্যমের পাতা থেকে দীপিকাকে আনফলো করে দিলেন সিদ্ধার্থ। পরিচালকের ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলে দেখা যাবে মাত্র ২০ জনকে অনুসরণ করেন তিনি। যার মধ্যে শাহরুখ খান, হৃতিক রোশন, বিপাশা বসু থেকে দীপিকা একেবারে হাতে গোনা ক’জন। কিন্তু সেই তালিকা থেকে বাদ অভিনেত্রী। আচমকা কী এমন হলো তাদের যে এমন সিদ্ধান্ত সিদ্ধার্থের। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমের একাংশের ধারণা, ছবির মুক্তির তারিখ এগিয়ে আসছে সবটাই নাকি প্রচারে থাকার কৌশল। তবে সত্যি মিথ্যা জানেন তারাই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102