ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফাইটার রনির মরদেহ আনতে চট্টগ্রাম মেডিক্যালে দিতে হয়েছে টাকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৭ বার পঠিত

শেরপুর: চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন নেভাতে গিয়ে প্রাণ দেন ফায়ার ফাইটার রমজানুল ইসলাম রনি। দেশের জন্য প্রাণ দিলেও সেই রনির মরদেহ আনতে চট্টগ্রাম মেডিকেল কলেজে টাকা দিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।

 

 

রনির ছোট ভাই তারিকুল ইসলাম রকি বলেন, আমরা মরদেহ শনাক্ত করার পরও অজ্ঞাতনামা থেকে নাম কাটাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ডোমদের টাকা দিতে হয়েছে।

এসময় রকি আক্ষেপ করে বলেন, দেশের জন্য প্রাণ দিলেও ভাইয়ের মরদেহ পেতে টাকা গুনতে হলো।

মঙ্গলবার (৭ জুন) সকাল সাড়ে ১০টায় তার নিজ গ্রাম শেরপুর সদরের হেরুয়া বালুরঘাট এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে ফায়ার ফাইটার রনির। জানাজায় রনির আত্মীয় স্বজনসহ স্থানীয় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেছেন।

জানাজা নামাযের দায়িত্বে ছিলেন রনির চাচা মুফতি নজরুল ইসলাম আজাদী।

এর আগে আজ সকাল সাড়ে ৬টায় রনির মরদেহ এসে পৌঁছে তার নিজ এলাকায়। মরদেহ পৌঁছার পর থেকেই স্থানীয় জনগণের ভিড় বাড়ে তার বাড়িতে। এসময় শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা তাকে গার্ড অব অনার ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102