ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘ফাইটার’ হয়ে আসছেন পারিশা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৬০ বার পঠিত
মডেল-অভিনেত্রী পারিশা জান্নাত

মডেলিং দিয়ে শোবিজে পা রাখেন মডেল-অভিনেত্রী পারিশা জান্নাত। ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। অভিনয় ক্যারিয়ার দীর্ঘ না হলেও অল্প সময়েই ছোট পর্দায় অভিনয় দক্ষতা দিয়ে নিজের অবস্থান তৈরি করেছেন পারিশা। এবার সিনেমায় নাম লেখান তিনি, অভিনয়ও করেন ‘ফাইটার’ নামে সিনেমায়। সিনেমা র্নিমাণ করবেন প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবাল।

‘ফাইটার’ সিনেমায় যুক্ত বিষয়টি নিশ্চিত করে পারিশা জান্নাত বলেন, ‘‘ইকবাল ভাইয়ের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়। ক্যারিয়ারের প্রথম সিনেমা ভাইয়ার পরিচালনায় করবো, এটা অনেক ভালো লাগার। ভাইয়ার পরবর্তী সিনেমা ‘ফাইটার’-এ একজন র‌্যাম্প মডেলের চরিত্রে অভিনয় করব।

তিনি আরও বলেন, ‘আমি চাই নিজেকে জিরো ফিগার করতে। এজন্য কঠোর পরিশ্রম করছি। নাচ ও ফাইট শিখছি। আগামী ঈদুল আজহার পর ‘ফাইটার’ সিনেমার শুটিং শুরু হবে। আশা করছি, ভালো কিছু হবে।

সুন্দরী প্রতিযোগিতা ‘মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক’-এ রানারআপ হয়েছেন পারিশা। ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। এরই মধ্যে বেশ কিছু খণ্ডনাটক ও ধারাবাহিকে অভিনয় করছেন। বর্তমানে ‘গৃহলক্ষ্মী’ ও ‘দুষ্ট মেয়ের দল’ শিরোনামে দুটো ধারাবাহিকে কাজ করছেন। বেশ কিছু শর্টফিল্মেও দেখা গেছে পারিশাকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102