ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফাইনালের আগে চিন্তা হচ্ছে বাবরের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩ বার পঠিত
বাবর আজম

টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় চলমান এশিয়া কাপ দারুণ জমেছে। গ্রুপপর্বের প্রথম ম্যাচ থেকেই টানটান উত্তেজনা বয়ে চলেছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। দুইবার দেখা মিলেছে পাকিস্তান-ভারত হাইভোল্টেজ ম্যাচের। সেই এশিয়া কাপ এখন ফাইনালের মঞ্চ তৈরিতে প্রস্তুত। রোববার (১১ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

আসরজুড়ে দারুণ পারফর্ম করেছে দুই ফাইনালিস্ট দলের খেলোয়াড়রা। শিরোপার লড়াইয়ে নামার আগে অবশ্য সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান-শ্রীলঙ্কা। ওই ম্যাচে লঙ্কানদের কাছে ম্যাচ হেরে বসেছিল পাকিস্তান। নিয়মরক্ষার ম্যাচটিতে পাক ব্যাটসম্যানরা তাদের সহজাত ব্যাটিং প্রদর্শনে ব্যর্থ হয়, যেটি ফাইনালের আগে বেশ ভাবাচ্ছে অধিনায়ক বাবর আজমকে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কাছে তিন ওভার বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ হেরে বসে পাকিস্তান। ফাইনালের আগে এমন হার বেশ ভাবিয়ে তুলেছে অধিনায়ক বাবরকে। তিনি মানছেন ব্যাটিংটা মোটেও ভালো হয়নি, ব্যাটসম্যানদের সবাই বাজে শট খেলে আউট হয়েছে।

ম্যাচ হারের পর ধারাভাষ্যকারের সঙ্গে আলাপে বাবর দলের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তার কথা জানান, ‘পাওয়ার প্লে-তে আমরা ভালো খেলেছিলাম। কিন্তু তার পরে ব্যাটিং ভালো হলো না। আমরা জুটি বাঁধতে পারলাম না, বাজে শট খেলে আউট হলো সবাই। ফাইনালের আগে এই ধরনের ব্যাটিং দেখে চিন্তা হচ্ছে। আমাদের আলোচনা করে এ সমস্যার সমাধান করতে হবে।’

বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট পাক অধিনায়ক বাবর। বাবর বলেন, ‘বোলাররা নিজেদের কাজ করেছে। আমাদের পেস বোলাররা ভালো ছন্দে রয়েছে। হাসান দলে ফিরেছে। ব্যাটসম্যানদের কোথায় ভুল হচ্ছে সেটা নিয়ে ফাইনালের আগে আলোচনা করে নেব।’

রোববার (১১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, গাজী টিভি, নাগরিক টিভি ও স্টার স্পোর্টস ওয়ানে।

এইচ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102