ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফাইনালের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে দুর্দান্ত জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কোপার শিরোপা ঘরে তুলতে মেসিদের সামনে এখন ব্রাজিল। রবিবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ফুটবলের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল যখন ফাইনালের দিন গুণছে তখনই ব্রাজিল শিবিরে এলো দুঃসংবাদ। বড়সড় এক ধাক্কাই খেল স্বাগতিক দেশ ব্রাজিল। দলটির নিয়মিত একাদশের খেলোয়াড় গ্যাব্রিয়েল জেসুসকে পুরো কোপা আমেরিকা থেকে নিষিদ্ধ করা হয়েছে। তাই ফাইনালে তাকে ছাড়াই মাঠে নামতে নেইমারদের।

চিলির ম্যাচে ইউজেনিও মেনাকে ফ্লাইং কিক মারার অপরাধে লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস। এই ঘটনায় তাকে নিষিদ্ধ করা হয়েছে। টুর্নামেন্টের আয়োজক সংস্থা কনমেবলের ডিসিপ্লিনারি কমিটি এক বিবৃতিতে বলছে, জেসুসকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এদিকে, গ্যাব্রিয়েল জেসুস পেরুর বিরুদ্ধে একটি ম্যাচ খেলতে পারেননি। আরেক ম্যাচ সামনে আছে। ব্রাজিল খেলবে আর্জেন্টিনার বিরুদ্ধে। সেই ম্যাচে নিজেদের নিয়মিত এই তারকা খেলোয়ড়কে ছাড়াই খেলতে হবে। তাকে ছাড়াই আর্জেন্টিনার মুখোমুখি হতে হবে ব্রাজিলকে।

শুধু দুই ম্যাচের নিষেধাজ্ঞায়ই শেষ হয়নি জেসুসের শাস্তি। তাকে জরিমানও করা হয়েছে। তাকে পাঁচ হাজার ডলারও গুণতে হবে। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ধরনের আপিল করতে পারবে না ব্রাজিল। এমনটিই জানিয়েছে কনমেবল।

সূত্র: টিএসএন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102