ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফাতির জোড়া গোল, অবশেষে বার্সেলোনার জয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৫২ বার পঠিত

শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে অনেক আগে। এস্পানিওলকে হারিয়ে চারম্যাচ হাতে রেখেই শিরোপা জয় করেছিলো বার্সেলোনা; কিন্তু চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হওয়ার পরই কেন যেন চুপসে গিয়েছিলো জার্ভি হার্নান্দেজের শিষ্যরা। টানা দুই ম্যাচ হেরে গিয়েছিলো তারা।

অবশেষে ঘরের মাঠে মায়োর্কাকে পেয়ে জ্বলে উঠলো বার্সা। জোড়া গোল করলেন তরুণ তারকা আনসু ফাতি। তার জোড়া গোলের ওপর ভর করে ৩-০ ব্যবধানে মায়োরকাকে হারিয়েছে এবারের লা লিগা চ্যাম্পিয়নরা। বার্সার হয়ে বাকি গোলটি করেছেন গাবি।

শিরোপা আগেই নিস্পত্তি হয়ে যাওয়ায় লা লিগার বাকি ম্যাচগুলোর আকর্ষণও কেমন যেন কমে গেছে। তবু, আনুষ্ঠানিকতার ম্যাচ তো খেলতেই হবে। তেমনি এক ম্যাচে মায়োরকার বিপক্ষে মাঠে নেমে জয়ের দেখা পেলো বার্সা।

তবে, বার্সার জন্য সবচেয়ে বড় সুবিধার ছিল, ম্যাচের ১৪তম মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় মায়োরকা। এ সময় লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন দলটির ফুটবলার আমাথ দিয়েদিউ।

ন্যু ক্যাম্পে কিক অফের বাঁশি বাজতে না বাজতেই গোল। প্রথম মিনিটে গোল দিয়ে এগিয়ে যাওয়ার পর ১৪ মিনিটে আরও সুবিধা আদায় করে নেয় বার্সা। এ সময় লাল কার্ড দেখে মাঠ ছেড়ে যান মায়োরকার আমাথ দিয়েদিউ। ম্যাচের ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন আনসু ফাতি।

১০ জনের মায়োরকাকে প্রচন্ড চাপের মধ্যে রাখে বার্সা। অন্যদিকে মায়োরকাও বাসপার্ক করা ডিফেন্স তৈরি করে মোকাবেলা করতে থাকে বার্সাকে। যার ফলে স্বাগতিকরা গোল পাচ্চিলো না আর। তবে, ৭০ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বার্সা। এ সময় গোল করেন গাবি।

ন্যু ক্যাম্পের বর্তমান স্টেডিয়ামে এটাই বার্সার শেষ ম্যাচ। আগামী মৌসুমে তারা অন্য কোনো স্টেডিয়ামকে সাময়িকভাবে নিজেদের হোম ভেন্যু বানাবে বার্সা। ন্যু ক্যাম্পে বড় ধরনের সংস্কার কাজ শুরু করা হবে আগামী কিছুদিনের মধ্যে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102