ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফারহানের বিয়ের খবর জানতেই মন ভাঙলো শ্রীলেখার!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৫৩ বার পঠিত

বলিউড অভিনেত্রী ফারহান আখতার গত ১৯ ফেব্রুয়ারি দীর্ঘ দিনের প্রেমিকা শিবানী দান্দেকরকে বিয়ে করেছেন। সেই সব ছবি এখনো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে রয়েছে। কিন্তু এই বিয়েতে বোধ হয় মন ভেঙেছে এক টালিউড অভিনেত্রীর। আর এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়ে কান্নার ইমোজি দিয়েছেন শ্রীলেখা মিত্র।

মঙ্গলবার (১ মার্চ) সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাস দেন অভিনেত্রী শ্রীলেখা। সেখানে তিনি লিখেছেন, ‘কেন ফারহান আখতার আবার বিয়ে করল?’ এরপরই কান্নার ইমোজি।

অভিনেত্রীর এই পোস্টের পর তার সঙ্গে যোগাযোগ করে ভারতীয় গণমাধ্যম। শ্রীলেখা এ সময় জানান, সে দেখতে ভালো, ট্যালেন্টেড একজন পুরুষ। কলকাতায় তো এমন কম্বিনেশনের পুরুষ খুঁজে পাওয়া যায় না। তাকে খুবই ভালো লাগতো আমার। ফারহানের সঙ্গে অনেক আগে একবার দেখাও হয়েছিল। সেই সময় আমি আমার সাবেক স্বামীর সঙ্গে ডেট করতাম। এ জন্য কিছু বলতে পারিনি।

শ্রীলেখা আরও বলেন, আমি একটি অ্যাওয়ার্ড ফাংশনের হোস্ট ছিলাম। সেখানে ফারহান এসেছিল। ‘দিল চাহতা হ্যায়’ সময়ের কথা বলছি। ফারহানকে এত কাছ থেকে দেখে হাই হ্যালো করেই নার্ভাস হয়ে যাই পুরোপুরি।

এছাড়া ফারহান-শিবানী জুটি সম্পর্কে বলেন, দীর্ঘশ্বাস ফেলে বলতে চাই, ভালো জুটি। ওদের বেশ ভালোই লাগছে। আর আঙুর ফল টক, এভাবে তো বলতে পারব না। ভালো থাকুক ওরা।

https://www.facebook.com/sreelekha.mitra.7/posts/10222506487035717

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102