ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফার্স্ট বেঞ্চে বসা নিয়ে বিরোধে সহপাঠীর মারধরে স্কুলছাত্রের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে সহপাঠীদের হাতে মারধরের শিকার হয়ে মো: শুভ মিয়া (১৩) নামে এক ছাত্র নিহত হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত শুভ নরসিংদীর রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মো: লায়েছ মিয়ার ছেলে। সে নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

নিহতের সহপাঠী ও পারিবারিক সূত্র জানায়, গত ২৮ নভেম্বর (শনিবার) নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে যান শুভ। ওই সময় শ্রেণিকক্ষের ফার্স্ট বেঞ্চে বসাকে কেন্দ্র করে শুভর সঙ্গে রিফাত প্রধান ও মোজাম্মেলের বিরোধ দেখা দেয়। এরই জেরে স্কুলে প্রাঙ্গণে ওই দুইজনসহ আরো ৮/১০ জন মিলে শুভর মাথায় ও শরীরে আঘাত করে পালিয়ে যায়। এরপর স্কুলের প্রধান শিক্ষকের কাছে জড়িতদের বিচার চেয়ে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন শুভ। আঘাতে তার মাথায় রক্ত জমাট বেধে যায়। পরে আহত শুভকে তার স্বজনরা প্রথমে স্থানীয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করান। পরে অবস্থার অবনতি দেখা দিলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার পাঁচদিন পর বুধবার রাতে মারা যায় শুভ।

এ ঘটনায় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসনিুল কাদির বলেন, নিহত স্কুলছাত্রের মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। যেহেতু বিষয়টি বেলাব থানার সেহেতু মামলাটি বেলাব থানায় দায়ের করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102