ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

২০২০ বছরটা এমনিতেই পুরোপুরি সোনায় সোহাগা ছিল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের জন্য। করোনার জন্য যখন অন্যরা হাবুডুবু খাচ্ছিল, তখন একের পর এক শিরোপা জিতেছে বায়ার্ন। তারই ধারাবাহিকতায় এবার ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে জার্মান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন ক্লাবটি।

কাতারের দোহায় অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালে মেক্সিকান ক্লাব তিগ্রেসকে (সংক্ষেপে : ইউএএনএল) ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। বায়ার্নের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ফরাসী ফুটবলার বেঞ্জামিন পাভার্দ।

এ নিয়ে গত এক বছরে ৬ষ্ঠ ট্রফি জিতলো বায়ার্ন। অর্থ্যাৎ এক মৌসুমে যতগুলো ট্রফি জেতা সম্ভব, তারা সবই জিতেছে এই ক্লাব বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে।

ম্যাচের ১৮ মিনিটেই জশুয়া কিমিচের বক্সের বাইরে থেকে নেয়া দুর্দান্ত শট জালে জড়ালেও রেফারি ভিএআরের সাহায্য নিয়ে গোল বাতিল করে দেন। রবার্ট লেওয়ানডস্কি নাকি তখন অফসাইডে ছিলেন।

তিগ্রেস গোলরক্ষক নাহুয়েন গুজম্যানকে অনেক বড় পরীক্ষা দিতে হয়েছে বায়ার্ন ফুটবলারদের সামনে। কারণ একের পর এক চাপ সামলাতে হয়েছে তাকে। বেঞ্জামিন পাভার্দ, আলফনসো ডেভিস, লেরয় সান- এদের শট ঠেকিয়ে নিশ্চিত গোল থেকে দলকে রক্ষা করেছেন তিনি।

কিন্তু ৫৯ মিনিটে পাভার্দে মাটি কামড়ানো শটটি আর ঠেকাতে পারেননি। বাম পাশ দিয়ে নেয়া পাভার্দের শট পোস্ট ঘেঁষে জালে জড়িয়ে যায় কনকাকাফ চ্যাম্পিয়নদের। ওই ১ গোলেই শেষ পর্যন্ত জয়-পরাজয় নির্ধারিত হয় ক্লাব বিশ্বকাপের ফাইনালে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102