ads
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফিরতে পেরে ভালো লাগছে: মৌসুমী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৪৭ বার পঠিত

চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে ওমর সানীর এক মন্তব্য আলোচনায় উঠে আসতেই চিত্রনায়িকা মৌসুমীর সংসার ভাঙার একটি গুঞ্জন শুরু হয়। যদিও পরে স্বামী ওমর সানী ও অভিনেত্রী মৌসুমীর মধ্যকার অভিমানের পাহাড় গলে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে গত ২০ জুন মৌসুমী অভিনীত ‘ভাঙন’ সিনেমার পোস্টার প্রকাশ হয়। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার কিছুদিন পরই খবর আসে বিরতি ভেঙে কাজে নিয়মিত হচ্ছেন এই নায়িকা।

গত ২৯ জুন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘সোনার চর’ সিনেমার ডাবিংয়ে অংশ নেন মৌসুমী।

জাহিদ হোসেন পরিচালিত সিনেমাটির ডাবিংয়ে অংশ নিয়ে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার রেশমী বলেন, অনেক দিন পর কাজে ফিরতে পেরে ভালো লাগছে। সোনার চর জীবনঘনিষ্ঠ একটি সিনেমা। দর্শকের মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প তুলে ধরা হয়েছে। আশা করি সিনেমাটি মুক্তি পেলে সবার কাছে ভালো লাগবে।

প্রসঙ্গত, ‘সোনার চর’ সিনেমার গল্প ১৯৭৫ সালের পরবর্তী সময়ের। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও তার স্বামীর ভূমিকায় ওমর সানী। তাকে একজন লাঠিয়ালের চরিত্রে দেখতে পাবেন দর্শকরা। আর মুক্তিযোদ্ধার চরিত্রে জায়েদ খানকে দেখা যাবে। এছাড়াও আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, শিখা কর্মকার, শিউলি, স্নিগ্ধা প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102