ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত

ফিলিপাইনের উত্তরাঞ্চলের লুজন দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শনিবার স্থানীয় সময় ভোর ৪টা ৪৮ মিনিটে কম্পনটি অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। তাদের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১১২ কিলোমিটার গভীরে ছিল। এর কয়েক মিনিট পরে একই অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। এরপরও সেখানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এ ব্যাপারে দেশটির পুলিশ কর্মকর্তা রনি অউরেলানো বলেন, ‘এটি খুবই শক্তিশালী ছিল। আমরা আতঙ্কিত।’ তিনি আরও জানান, বাতাঙ্গাসের বাসিন্দারা ভূমিকম্পের সঙ্গে অভ্যস্ত। এমন পরিস্থিতিতে কী করতে হবে, তা তারা জানেন। তবে সুনামির আশঙ্কা আছে কি না জানতে নিচু অঞ্চলগুলো খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে আজকের ভূমিকম্পের পর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাতাঙ্গাস প্রদেশের মাবিনি এলাকার পুলিশ কর্মকর্তা বার্নি ফাদেরোগাও। কম্পনটি সম্প্রতি ঘটা ভূমিকম্পগুলোর মতো অতটাও শক্তিশালী ছিল না বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102