ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফিলিস্তিনদের সমর্থনে ববি শিক্ষার্থীদের সমাবেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩৮ বার পঠিত

ফিলিস্তিনের হামাস বাহিনী ও নিপীড়িত জনগণের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে সংহতি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৪৮ সালে জোরপূর্বক ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে ইসরায়েল নামে আরেক রাষ্ট্রের জন্ম দেওয়া হয়েছে। বৈশ্বিক ইহুদিবাদের আগ্রাসন নীতি অনুযায়ী ইসরায়েল সেখানে দখলদারিত্ব চালাচ্ছে। বছরের পর বছর সন্ত্রাসবাদের শিকার সাধারণ ফিলিস্তিনরা। আমরা ১৯৭১ সালে কঠিন আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছি। তাই ফিলিস্তিনদের আশা-আকাঙ্ক্ষা ও আবেগ-অনুভূতির সঙ্গে পরিচিত। যেকারণে বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পাশে আছে।

বক্তারা আরও বলেন, বছরের পর বছর ধরে নিজ দেশে পরবাসী জীবন পার করা ফিলিস্তিনরা জেগে উঠতে শুরু করেছে। তারা মাতৃভূমির অধিকার প্রতিষ্ঠায় সশস্ত্র সংগ্রামে লিপ্ত। এখন সারাবিশ্বের উচিত তাদের পাশে দাঁড়ানো। এ সমাবেশ থেকে বিশ্ববাসীর কাছে দাবি, যুগ যুগ ধরে শোষণ-বঞ্চনার শিকার ফিলিস্তিন জনগণের পাশে দাঁড়াক এবং ইসরায়েলের সন্ত্রাসবাদ কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুক। ফিলিস্তিনে যে নৃশংসতা চলছে তার দ্রুত বন্ধ না হলে বিশ্ব এক মানবিক বিপর্যয়ের সাক্ষী হবে।

সমাবেশে বক্তব্য দেন রসায়ন বিভাগের হাসিবুল হোসেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আনোয়ার হোসেন মঞ্জু, ইংরেজি বিভাগের মোজাহিদুল ইসলাম মিরাজ, লোকপ্রশাসন বিভাগের খালিদ হোসেন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মাসুম বিল্লাহ, প্রাণ রসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের শেখ ওয়ালিদ প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102