ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফিলিস্তিনের প্রেসিডেন্টকে ফখরুল ইসলামের চিঠি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত

অনলাইন ডেস্কঃ পূর্ব জেরুজালেমে গোলাবর্ষণ ও হত্যাযজ্ঞের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকার বারিধারায় প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের কাছে বিএনপি মহাসচিবের চিঠি হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমকে এ বিষয়টি জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পাঠানো চিঠিতে আল-আকসা মসজিদসহ পূর্ব জেরুজালেম এলাকায় সম্প্রতি দখলদার বাহিনীর নিষ্ঠুর হামলায় নারী-শিশুসহ অগণিত ফিলিস্তিনি জনসাধারণের হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতিও সমবেদনা জানানো হয়।

চিঠিতে বিএনপি মহাসচিব বলেন, এই কঠিন সময় উত্তরণে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে শক্তি ও সাহস দান করেন। এই বর্বরোচিত হামলায় মাহে রমজানে আল-আকসা মসজিদের পবিত্রতা নষ্ট এবং ফিলিস্তিনি পরিবারগুলোকে তাদের বসতি থেকে উচ্ছেদ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপি মহাসচিব তার চিঠিতে আল-আকসা মসজিদ ও পূর্ব জেরুজালেম এলাকায় নিরাপরাধ মানুষের ওপর গোলাবর্ষণ ও হত্যাযজ্ঞের ঘটনার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার ভূমিকা পালন এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের ঘোষণার আলোকে ওই এলাকায় ফিলিস্তিনিদের সব ধরনের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সূত্র- বিডি প্রতিদিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102