ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফিলিস্তিনের শীর্ষ কবি মাওরিদ বারঘুতি মারা গেছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৬ বার পঠিত

ফিলিস্তিনের শীর্ষ কবি মাওরিদ বারঘুতি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। ইসরায়েল প্রতিষ্ঠার আগে রামাল্লাহর কাছে একটি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

আলজাজিরা ও বিবিসি জানায়, দীর্ঘদিন নির্বাসনে থাকার পর রবিবার জর্ডানের রাজধানী আম্মানে মারা যান কবি বারঘুতি। ছেলে তামিম বারঘুতি যিনি নিজেও একজন আরব কবি, তার ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন– “হে প্রভু তুমি আমার বাবা ও মাকে ক্ষমা করে দিও।”

১৯৪৪ সালের ৮ই জুলাই পশ্চিমতীরে জন্ম নেওয়া বারঘুতি কায়রোতে পড়াশোনা করেছেন। মওরিদ বারঘুতি জীবনের বেশিরভাগ সময় নির্বাসনে কাটিয়েছেন। তার আত্মজীবনীমূলক রচনা ‘আই স রামাল্লাহ’ তাকে বিশ্বদরবারে ব্যাপক পরিচিতি এনে দেয়।

বারঘুতির অনবদ্য এই সৃষ্টিকে বিখ্যাত ফিলিস্তিনি লেখক ও বুদ্ধিজীবী অ্যাডওয়ার্ড সাঈদ বলেছেন, বইটি ফিলিস্তিনিদের উদ্বাস্তু থাকার সবচেয়ে বড় দলিল।

২০০৯ সালে মওরিদ আরও একটি বই লেখেন। এর নাম দেন ‘আই ওয়াজ বর্ণ দেয়ার, আই ওয়াজ বর্ণ হেয়ার।’ মূলত একমাত্র ছেলেকে নিয়ে রামাল্লায় আসার বর্ণনা রয়েছে এতে। ২০১২ সালে বইটি ইংরেজিতে অনুবাদ হয়।

বারঘুতির মৃত্যুতে ফিলিস্তিনের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আতেফ আবু সাইফ শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেছেন, জাতীয় সংগ্রাম ও সৃজনশীলতার এক প্রতীককে হারাল আরববিশ্ব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102