ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফিলিস্তিনের সেই ভাইবোনকে ছেড়ে দিয়েছে ইসরায়েলি পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত

ফিলিস্তিনি মানবাধিকারকর্মী এবং অ্যাকটিভিস্ট সেই যমজ দুই ভাইবোনকে মুক্তি দিয়েছে ইসরায়েল। আটকের কয়েক ঘণ্টা পর ইসরায়েলি পুলিশ তাদের ছেড়ে দেয়।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ২৩ বছর বয়সী দুই আন্দোলনকর্মীর নাম মুনা আল-কুর্দ ও মোহাম্মদ আল-কুর্দ। তারা শেখ জাররাহতে চলমান ফিলিস্তিনি আন্দোলনের সম্মুখসারির কর্মী। অধিকৃত পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তারা।

মুক্তির পর মুনা আল-কুর্দ বলেন, আমাদের ভয় দেখাতে দখলদাররা যাই করুক, যতবার গ্রেপ্তার করুক তাতে আমরা ভীত নয়। আমরা আমাদের বাড়িতে থাকব এবং আমাদের জন্ম ও বেড়ে ওঠার ভূমি রক্ষায় প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাব।

মুনার ভাই মোহাম্মদ আল-কুর্দ বলেন, আমরা সব অবিচারের বিরুদ্ধে কথা বলে যাব এবং আমাদের বাড়ি ও ভূমি রক্ষায় আরও তৎপর থাকব।

এর আগে রোববার (৬ জুন) মুনা ও মোহাম্মদকে গ্রেপ্তার করেছিল ইসরায়েলি পুলিশ।

গ্রেপ্তারের পর অ্যাকটিভিস্টদের বাবা গণমাধ্যমকে বলেন, ফিলিস্তিনিদের অস্ত্র হলো ক্যামেরা ও ভাষা। কিন্তু ইসরায়েলিরা অত্যাধুনিক অস্ত্রসমৃদ্ধ।

এর আগে, আল-জাজিরা আরবির সাংবাদিক গিভারা বিডেইরিকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হয়েছে। তিনি শেখ জাররাহ গিয়েছিলেন একটি বিক্ষোভের খবর সংগ্রহের জন্য। তার গ্রেপ্তারে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102