ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফিলিস্তিনে দখলদার ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে যশোরে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

ফিলিস্তিনে দখলদার ইসরাইলী বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জ্ঞানচর্চা ভিত্তিক সংগঠন প্রাচ্য সংঘ। এ মানববন্ধনে আয়োজকরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা লেখক গবেষক বেনজীন খান বলেন, ‘ফিলিস্তিনের হাতে আজ মানবতার পতাকা। সেই পতাকাতলে সারাবিশ্বের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। মধ্যপ্রাচ্যের অল্প কয়েকটি দেশ ছাড়া সবাই ফিলিস্তিনিদের পক্ষে আছে। এমনকি চীন, রাশিয়াও ফিলিস্তিনের পক্ষে কথা বলছে।’

ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করে বেনজীন খান আরও বলেন, ‘ফিলিস্তিন ভূখন্ড কোনভাবেই ইসরাইলের হতে পারে না। তাই ফিলিস্তিনিদের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে সেখান থেকে ইসরাইলের উচ্ছেদের মাধ্যমেই ইউরোপ-আমেরিকার পুঁজিবাদের পতন ঘটাতে হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102