ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফিলিস্তিনে ১৫ বছর পর ঘোষিত নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

ফিলিস্তিনের স্বশাসিত সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি ভূখণ্ডে ঘোষিত সংসদ নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন। ইসরাইল অধিকৃত পূর্ব জেরুজালেম আল-কুদসের জনগণ ভোট দিতে পারবে না- এই অজুহাতে তিনি এ সিদ্ধান্ত ঘোষণা করলেন।

শুক্রবার সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মাহমুদ আব্বাস বলেন, গত ১৫ বছরের মধ্যে প্রথম অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হলো।

তিনি বলেন, ‘আল-কুদসের জনগণের অংশগ্রহণ নিশ্চিত না করা পর্যন্ত উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচনের তারিখ স্থগিত রাখা হলো।’ পর্যবেক্ষকরা ‘অনির্দিষ্টকালের জন্য স্থগিত’ হয়ে যাওয়াকে নির্বাচন বাতিল বলে গণ্য করছেন।

প্রায় তিন মাস আগে মাহমুদ আব্বাস ঘোষণা করেছিলেন, আগামী ২২ মে ফিলিস্তিনি পার্লামেন্ট এবং ৩১ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

মাহমুদ আব্বাসের নির্বাচন স্থগিত করার ঘোষণার প্রতিবাদে অবরুদ্ধ গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। পশ্চিম তীরের রামাল্লা শহরের আল-মানারা স্কয়ারে শত শত ফিলিস্তিনি বিক্ষোভকারী নির্বাচন বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তারা বলেন, তারা ফিলিস্তিনে একটি নির্বাচিত সরকার চান এবং জনগণ ব্যালটের মাধ্যমে তাদের ভাগ্য নির্ধার করতে চায়। এ ছাড়া, গাজা উপত্যকার বিভিন্ন শহরেও একই ধরনের বিক্ষোভ হয়েছে।

২০০৬ সালে সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বিজয়ী হয়েছিল এবং সংগঠনের নেতা ইসমাইল হানিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু এক বছর যেতে না যেতেই সে পার্লামেন্ট বাতিল করে দেন মাহমুদ আব্বাস। তারপর থেকে ফিলিস্তিনে আর কোনো নির্বাচন হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102